চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তাবলিঘ-ই -জামাতের (Tablig-E-Jamat) এক সদস্যের বিরুদ্ধে একটি হিন্দু ছেলেকে জবরদস্তি অপহরণ করার অভিযোগ উঠল। শুধু তাই নয় সে ছেলেটিকে মুসলিম ধর্ম গ্রহণের জন্য রীতিমত অত্যাচার করেছে বলে জানা গিয়েছে। জামাতের এই সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এর আগেও তিনি বিভিন্ন হিন্দু ছেলেকে অপহরণ করে তাদের। মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিয়েছেন।পাকিস্তানের নাগরপুরের বাসিন্দা ওই ব্যক্তি এলাকায় হিন্দুদের যম বলে পরিচিত। এই ঘটনা অনেকে মুখ বুজে মেনে নিলেও এবার ঘুরে দাঁড়িয়েছে ওই এলাকার একটি ভিল হিন্দু পরিবার। এঁদের ছেলেকেই অপহরণ করেছে ওই ব্যক্তি! তবে প্রতিবাদ করার জন্য শাস্তিও পেতে হয়েছে তাঁদের !
হিন্দু পরিবারটির বাড়িতে ঢুকে বাড়ি তছনছ করেছে এলাকার জামাতের সদস্যরা! ঘটনাটি প্রকাশ্যে এসেছে পাকিস্তানের এক আইনজীবী রাহাত অস্টিন একটি ভিডিও শেয়ার করার পর। তাতে ছেলেটির বাড়ির লোকদের বলতে দেখা গিয়েছে, যে তাঁরা মরে যাবে কিন্তু ত ইসলামে ধর্মান্তরিত হবে না। ভিডিওতে বাচ্চাটির পরিবারের এক সদস্য বিস্তারিত বিবরণ দিয়েছেন কিভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। ভিডিওতে বাচ্চাটির মা আবেদন করেছেন যে কোনোভাবে তাঁদের বাচ্চাটিকে যেন এই ব্যক্তির কবল থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়! প্রসঙ্গত গত শুক্রবার ই হামিদ কাদরী নামে এক স্থানীয় মুসলমান ব্যক্তি এক হিন্দু দম্পতিকে স্থানীয় মসজিদে ইসলামে ধর্মান্তরিত করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news