Breaking News
Home / TRENDING / চার্জশিট ফাইল হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন নীরব

চার্জশিট ফাইল হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন নীরব

নিজস্ব সংবাদদাতা

 

পালিয়ে যাননি নীরব মোদি। ব্যবসা সংক্রান্ত কাজেই বিদেশে গিয়েছেন তিনি। জানালেন নীরব মোদির আইনজীবী বিজয় আগরওয়াল। একইসঙ্গে নীরব মোদির বিরুদ্ধে আনা আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে আগরওয়াল বলেন, যাকে পিএনবি কেলেঙ্কারি বলছে, তা আসলে বাণিজ্যিক আদানপ্রদান। পিএনবি বিপুল পরিমাণের ব্যাঙ্কিং চার্জও নিয়েছিল এই বাণিজ্যিক লেনদেনের জন্য। এখন সব ভুলে গিয়ে কেলেঙ্কারি বলছে তারা। নীরব মোদি কোথায় সে প্রশ্নের উত্তরে আগরওয়াল বলেন নীরব মোদি কোথাও পালাননি। দেশে ৫০০ কোটিরও বেশী সম্পত্তি ছেড়ে অন্য কোথাও যাবেন কেন তিনি? নীরব মোদির পরিবারের অনেকেই বিদেশী নাগরিক। এদিকে, তাঁদের পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে টাকা ফেরত দেওয়ার পথও বন্ধ হয়ে গিয়েছে বলে জানান তিনি। সিবিআই চার্জশিট ফাইল করার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এদিকে নীরব মোদির ফায়ার স্টার ডায়মন্ডের ফাইনান্সিয়াল প্রেসিডেন্ট বিপুল আম্বানি সহ ফায়ার স্টার ডায়মন্ড, নক্ষত্র এবং গীতাঞ্জলির চারজন উচ্চ পদস্থ কর্মীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি দেশজুড়ে নীরব মোদি এবং মেহুল চোকসির বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *