নীল বণিক:
লোকসভা নির্বাচনে মমতার বিরুদ্ধে ‘অল আউট’ যেতে একের পর এক হেভিওয়েট নেতারা জনসভা করবেন এ রাজ্যে । নরেন্দ্র মোদি, অমিত শাহের পর রাজনাথ সিংহ রাজ্যে আসছেন সভা করতে। জানা গিয়েছে, অগস্টের শেষের দিকে দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রথম দিন রাজনাথ সিংহ সরকারি স্তরে বিভিন্ন বৈঠক সারবেন। গরু পাচার, জালনোট, বেআইনি অনুপ্রবেশ আটকাতে প্রথম দিন নবান্নের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। এরপর রাজ্যের বিএসএফ কর্তাদের সঙ্গে সল্টলেকে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরে দলের হয়ে দুটি সভা করবেন। তবে কোথায় সএই সেই হবে তা এখনও দলের তরফে জানানো হয়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news