Breaking News
Home / TRENDING / লোকসভা ভোটে হারের পর ২১ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটে হারের পর ২১ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ – ২৫ অক্টোবর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং সফর করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ (North Bengal) সফরে এসে আগামী ২১ অক্টোবর প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী এই সফরে পাহাড়ে যাওয়ার কর্মসুচী রয়েছে।

২১ তারিখ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ২২ অক্টোবর উত্তরকন্যায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের বেশকিছু আধিকারিকদের নিয়ে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই দিনেই দুপুরে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ২৩ তারিখ কার্শিয়াং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে ২৪ অক্টোবর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর এই প্রথম পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হলেও যাননি মমতা। ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটি আসনই পেয়েছে বিজেপি। সেই কারণেই তিনি বন্যা হলেও উত্তরবঙ্গে যাননি বলে অভিযোগ করেছিল বিরোধিরা। তাই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *