নীল রায়।
জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙা ও তার নিচে অশ্লীল শব্দ লেখার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhry)। শুক্রবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, “জে এন ইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর মূর্তি বিকৃত যারা করেছে তারা প্রকৃত অর্থে দেশদ্রোহী। সেই অপরাধীদের বিরুদ্ধে চরমতম ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার জেএনইউ-তে স্বামীজীর মূর্তি ভাঙা হলে চাঞ্চল্য ছড়ায়। সব মহল থেকে ঘটনার নিন্দা করা হয়। দেখা যায় স্বামীজীর মূর্তির পায়ের নিচে ‘বিজেপি’ (BJP) দলের নাম করে অশ্লীল ভাষা লেখা হয়েছে। আশ্চর্যজনক ভাবে সেদিন এ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি অধীর। বদলে এদিন সকালে ছোট্ট লিখিত বিবৃতি জারি করে ঘটনার নিন্দা করলেন বহরমপুরের সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news