Breaking News
Home / TRENDING / মমতার উন্নয়নের স্লোগান তাহলে ফাঁকা আওয়াজ? প্রশ্ন বিরোধীদের

মমতার উন্নয়নের স্লোগান তাহলে ফাঁকা আওয়াজ? প্রশ্ন বিরোধীদের

নীল বণিক ও মধুকল্পিতা চৌধুরী

ঝাড়গ্রাম জেলার উন্নয়ন খুবই ধীর গতিতে হচ্ছে। জেলার ডিএম, এসপি-রা ঠিক ভাবে কাজ করছে না। আর সে-কারণেই মুখ্যমন্ত্রীর ধমকও শুনতে হল তাঁদের। জেলার উন্নয়নে খামতি থেকে যাচ্ছে, আর তাই বার বার ছুটে আসতে হচ্ছে। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এমন মন্তব্যের পরই আসরে নেমে পড়ে রাজনৈতিক দলগুলি। ঝাড়গ্রাম জেলার অনুন্নয়নকে হাতিয়ার করে তাঁর পদত্যাগ দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী তাহলে নিজেই স্বীকার করলেন জেলার উন্নয়ন হচ্ছে না। অথচ তাঁর সরকার উন্নয়নের কাণ্ডারি সে তো তিনি নিজেই দাবি করেন! তাহলে নিজের ব্যর্থতার জন্য তিনি নিজেই এবার পদত্যাগ করুক বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানান, ঝাড়গ্রাম জেলার অনুন্নয়নের দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই।

অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি জানান, নৈতিক কারণেই আর চেয়ারে বসার কোনও অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *