চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোরেগাঁও ভীমা এলগার পরিষদ মামলার (Koregaon Bhim Elgar Parishad) চার্জশিটের প্রধান আট অভিযুক্তের মধ্যে একজন অ্যাক্টিভিস্ট গৌতম নাভলখা (Goutam Navalkha)। জানা যাচ্ছে আমেরিকা থাকাকালীন সময়ে তার সাথে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান এক অফিসার নানাভাবে যোগাযোগ করেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যকে খুঁজে বের করবার জন্য। গতকাল এনআইএর (NIA) তথ্যসূত্র মাধ্যম এই ঘটনা জানা যায়। যদিও এ বিষয়ে গৌতম নাভলখার কোন বক্তব্যই এখনও অবধি জানা যায়নি।
গতকাল আরো জানা যায় যে নাভলখার সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্পূর্ণ যোগাযোগ রয়েছে।এনআইএর তরফ থেকে আরো জানা যায় আমেরিকা থাকাকালীন নাভলখা-র সঙ্গে আইএসআই-এর অফিসার অনেকবার দেখা করেন। এ বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে যথেষ্ট তথ্য প্রমানও রয়েছে। তবে এখনো জানা যায়নি ঠিক কোন সময়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে। যদিও ইতিমধ্যেই এক অফিসার জানান এই বিষয়ে সমস্ত তথ্য প্রমান কোর্টে জমা দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই গৌতম নাভলখার সঙ্গে মাওবাদী যোগসূত্রও পাওয়া গিয়েছে এবং মাও ষড়যন্ত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি নানা গুরুত্বপূর্ণ মিশনে সরাসরি যুক্ত ছিলেন। প্রসঙ্গত তার সাথে মাওবাদী যোগসূত্রের তথ্য সামনে আসবার পরার পরই পাক গোয়েন্দা সংস্থার সাথে তার যোগসূত্রের তথ্য সামনে আসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news