Breaking News
Home / TRENDING / পাকিস্তানের জেল ভেঙে ফেরার মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টায় অভিযুক্ত দুষ্কৃতি

পাকিস্তানের জেল ভেঙে ফেরার মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টায় অভিযুক্ত দুষ্কৃতি

নিজস্ব প্রতিনিধি।

মালালা ইউসুজাইকে হত্যার চেষ্টায় অভিযুক্ত এহসানুল্লা এহেসান পাকিস্তানের জেল থেকে পালাল। এই তালিবানি সন্ত্রাসবাদী ২০১২তে মেয়ে হয়েও পড়াশোনা চালিয়ে যাওয়ার অপরাধে মালালাকে গুলি করে মারার চেষ্টা করে। শুধু তাই নয় পাকিস্তানের একটি স্কুলে গুলি চালিয়ে একাধিক শিশুকে হত্যাও করে এহেসান।
মুক্ত হয়ে এহসান একটি অডিও ক্লিপে বলেছেন, পাকিস্তান সরকার তাদের কোনও প্রতিশ্রুতি রাখেনি। তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় ২০১৭ সালে পাকিস্তানে আত্মসমর্পণ করার পর পাকিস্তান সরকারের সঙ্গে তার বেশ কিছু চুক্ত হয়েছিল। সে সব কিছুই রাখেনি পাকিস্তান। নিজের বর্তমান ঠিকানা সম্পর্কে কিছু না বললেও খুব তাড়াতাড়ি পাকিস্তানের জেলবন্দি দিনগুলির বিবরণ দিয়ে এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সহ আরও একটি টেপ রিলিজ করবে বলে জানিয়েছে এহেসান।

বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাইজ বিজেতা মালালা ইউসুফজাইকে (Malala Yusufazai) পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুলে যাওয়ার অপরাধে প্রাণে মারার চেষ্টা করে এহসান। ২০১৪তে পাকিস্তানের একটি স্কুলে হামলা চালিয়ে ১৩২ জন ছাত্র সহ ১৪৯ জনকে হত্যা করে এই ব্যক্তি। অডিও ক্লিপের দাবি যদি সত্যি হয় তাহলে এহসানের পালানো পাকিস্তানের পক্ষে বড় ধাক্কা সন্দেহ নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *