Breaking News
Home / TRENDING / ভারচুয়াল বৈঠকে অভিষেকের কাছে ধমক উত্তরবঙ্গের দুই দাপুটে নেতা

ভারচুয়াল বৈঠকে অভিষেকের কাছে ধমক উত্তরবঙ্গের দুই দাপুটে নেতা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

গতকাল ভারচুয়াল বৈঠকে অভিষেকের কাছে ধমক খেলেন উত্তরবঙ্গের দুই দাপুটে শাসকদলের নেতা। অভ্যন্তরীণ কোন্দল ও দলীয় কাজের অবহেলা মতো একাধিক ইস্যুতে উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষকে কড়া বার্তায় ধমক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের। তিনি আরও জানান, এবারের পঞ্চায়েত ভোটের জন্য মাননীয়া ঠিক করবেন যোগ্য প্রার্থী।

শুধু এরা দুজন নয়, অন্যান্য পদাধিকারীদেরও নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। সমস্যা না মিটলে পদাধিকারীদের সরিয়ে দেওয়া হবে বলেও, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

পঞ্চায়েত ভোটের আগে দলের বিক্ষিপ্তভাবে গোষ্ঠীকোন্দল মিটিয়ে ফেলতে মরিয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোমবার সাংগাঠনিক জেলার সভাপতিদের নিয়ে ভারচুয়াল বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধয়ায়। তাদের অভিযোগ, “অনেকে বিধায়ক সঠিকভাবে কাজ করছেন না।”

উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের উদ্দেশে অভিষেকের প্রশ্ন তোলেন, “আপনাদের এলাকায় কেউ কেন যেতে পারবে না? জলপাইগুড়ির দুটো অঞ্চলে ব্লক সভাপতির সাথে অঞ্চল সভাপতির ঝামেলা কেন? কেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করেননি?” এরপরই সমস্যা মিটিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেন তিনি। বলেন,”দুটো দিন সময় দিলাম। কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব।”

শুধু জলপাইগুড়ি নয়, সমস্যা ছিল আরও কয়েকটি জেলায়। পূর্ণ ব্লক, অঞ্চল বা জেলা কমিটি গঠন হয়নি এখনও। সেক্ষেত্রেও কঠোর ভূমিকায় নেন অভিষেক। জানিয়ে দেন, ১৪ এপ্রিল দুপুর ১২টার মধ্যে, পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরি করতে হবে। ১৭ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ব্লক কমিটি ও ২৪ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি তৈরি করতে হবে।

জেলা সভাপতিদের উদ্দেশে অভিষেকের বার্তা কেউ ইগো নিয়ে বসে থাকবেন না। “যে পদাধিকারী ইগো নিয়ে বসে থাকবেন। ছোটখাটো সমস্যার সমাধান করতে পারবেন না। তারা দল ছেড়ে চলে যান।” ব্লক সভাপতিদের উদ্দেশে তাঁর প্রশ্ন, “আচ্ছা, আপনারা বুথ কর্মীদের খোঁজ কেন রাখেন না? তাদের নিয়ে আপনারা কী ভাবছেন? অফিসে বসে হোয়াটসঅ্যাপে দল চলবে না কি? পরের ভোটে জিতবেন কী করে? মানুষের সাথে যোগাযোগ বাড়ান।”

ব্লক সভাপতিদের নিয়মিত বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। পাশাপাশি জেলা সভাপতিদের উদ্দেশে কড়া ভাষায় বার্তা দেন অভিষেক। বিধায়করাও এদিন ছাড় পাননি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট হুঁশিয়ারি,”বিধায়করা ভাববেন না আপনার নির্বাচনী এলাকা আপনাদের পৈতৃক সম্পত্তি, মানুষ না চাইলে,ভগবান চাইলেও জিততে পারবেন না।” নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার বার্তাও দেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *