চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
একদিকে রাজ্যের শাসকদলের কাছে জাতীয় তকমা হারানো, অন্যদিকে জাতীয় দলের তকমা পেল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। সোমবার নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার পরই আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরিবন্দ কেজরীওয়াল প্রথম প্রতিক্রিয়া, ‘এটি বিস্ময়কর ঘটনা’। তিনি এর জন্য দলীয় কর্মীদের অভিনন্দনও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, “এত কম সময়ে এই প্রাপ্তি বিস্ময় ছাড়া আর কিছু নয়।”
গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে, দিল্লি, গোয়া, পঞ্জাব ও গুজরাট-এই চার রাজ্যে নির্বাচনী পারফরমেন্সের ভিত্তিতে আপকে জাতীয় দলের তকমা দেওয়া হয়েছে। কমিশনের এই বিবৃতির পরই আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল বলেন, দেশের জনগণ অনেক বড় দায়িত্ব দিল, আমার কাঁধে।
নির্বাচন কমিশনের এই ঘোষণার পর উচ্ছ্বসিত আপ নেতারা। কেজরীওয়াল টুইটে লেখেন, “এত কম সময়ে জাতীয় দল? এটি একটি অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়। সবাইকে অনেক অনেক অভিনন্দন। দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে নিয়ে এসেছে। মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করেন। জনগণ আজ আমাদের এই বিশাল দায়িত্ব দিয়েছে। ভগবান আমাদের এই দায়িত্বটি ভালভাবে পালন করার জন্য আশীর্বাদ করুন।”
इतने कम समय में राष्ट्रीय पार्टी? ये किसी चमत्कार से कम नहीं। सबको बहुत बहुत बधाई
देश के करोड़ों लोगों ने हमें यहाँ तक पहुँचाया। लोगों को हमसे बहुत उम्मीद है। आज लोगों ने हमें ये बहुत बड़ी ज़िम्मेदारी दी है
हे प्रभु, हमें आशीर्वाद दो कि हम ये ज़िम्मेदारी अच्छे से पूरी करें
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 10, 2023
এদিকে দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জনগণের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না। জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা চাই ঈশ্বর অরবিন্দ কেজরীওয়ালকে এগিয়ে যাওয়ার শক্তি দিক।”
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইটে জানান, “আম আদমি পার্টির অধিনায়ক অরবিন্দ কেজরীওয়ালজির স্বপ্নকে অভিনন্দন। কোটি কোটি সদস্যকে অভিনন্দন। কঠোর পরিশ্রমের ফল মিলেছে… আম আদমি পার্টির বিপ্লবের প্রত্যক্ষদর্শী… ”
कमाल कमाल..’आप’ टीम कप्तान अरविंद केजरीवाल जी के सपनों को बधाई..करोड़ों टीम सदस्यों को बधाई..मेहनत रंग लाई….
“आप” की क्रांति का चश्मदीद गवाह …भगवंत मान https://t.co/dUDhOYOEsf— Bhagwant Mann (@BhagwantMann) April 10, 2023
২০১২ সালের ২৬ নভেম্বর গঠিত হয় আম আদমি পার্টি। সাড়ে দশ বছরেই আঞ্চলিক দল থেকে জাতীয় দল হয়ে উঠল এই আপ। বিগত বছরগুলিতে মূলত দিল্লিতেই নিজেদের ক্ষমতা ধরে রেখেছে আম আদমি পার্টি। পাশাপাশি গত বছর দিল্লির বাইরে দলের বিস্তারে প্রথম উদ্যত হন কেজরীওয়াল। পঞ্জাবে নির্বাচনে লড়ে জয়ও পান। আর এই পঞ্জাব জয়ই তাদের রাজনৈতিক গ্রাফে আমূল পরিবর্তন এনেছে। বর্তমানে দেশের দুটি রাজ্যে ক্ষমতায় রয়েছে আপ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news