Breaking News
Home / TRENDING / ভারত নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা অভিনব, বললেন অভিজিত, মোদীর টুইট, অভিজিতের জন্য দেশ গর্বিত

ভারত নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা অভিনব, বললেন অভিজিত, মোদীর টুইট, অভিজিতের জন্য দেশ গর্বিত

ওয়েব ডেস্ক:

একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে নিজেকে সম্মানিত বোধ করছেন নোবেলজয়ী অর্থনীতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রীও বলে দিলেন, অভিজিতের জন্য গর্বিত দেশ।

মঙ্গলবার সকালে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিজিৎ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আমি সম্মানিত। নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকে প্রধানমন্ত্রী আমাকে অনেকটা সময় দেন। অনেক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয় আমার। ভারত সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা কী, তাও তিনি বলেন। তাঁর চিন্তাধারা অভিনব।”

পাশাপাশি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর মোদী টুইট করেন। নিজের টুইটে নরেন্দ্র মোদী লেখেন, “অভিজিতের সাফল্যে ভারত গর্বিত। নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই ভালো বৈঠক হল। সাধারণ মানুষের স্বনির্ভরতা বৃ্দ্ধিতে তাঁর প্রচেষ্টা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে আমাদের সুষ্ঠ ও গভীর আলোচনা হয়েছে।”

প্রধানমন্ত্রীর সঙ্গে সক্ষিপ্ত বৈঠকের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেন। বলেন, “দেশ পরিচালনার ক্ষেত্রে আমলাতন্ত্রের সংস্কার চান প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রকে আরও বেশি দায়িত্বশীল করে তুলতে সাধারণ মানুষের মতকে গুরুত্ব দিতে চান। যাতে মানুষ আরও বেশি করে উপকৃত হয়।” প্রধানমন্ত্রী মোদীর এমন ভাবনাচিন্তাকে সাধুবাদ জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *