Breaking News
Home / TRENDING / ঘরোয়া বিমান চালু হলে ৩৫০ মিলি পর্যন্ত স্যানিটাইজার নিতে পারবেন যাত্রীরা

ঘরোয়া বিমান চালু হলে ৩৫০ মিলি পর্যন্ত স্যানিটাইজার নিতে পারবেন যাত্রীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন (Lockdown) এরপর থেকেই দেশে বন্ধ বিমান চলাচল! বিমান চলাচল শুরু হলে কিভাবে সব নিয়ম মেনে তা করা হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে বহুদিন ধরেই। বভাবা হয়েছে সামাজিক দূরত্বের কথা। সেইসঙ্গে ভাবা হয়েছে হাত পরিষ্কার মাস্ক সহ অন্যান্য নিয়মবিধি কোথাও। এখন প্রায় ৫০ দিন পরে যখন সম্ভবত নতুন করে বিমান চলাচল শুরু হতে চলেছে, তখন সার্বিক সুরক্ষার জন্য বিমানের যাত্রীদের নিয়ম বিধিগুলো পরিষ্কার জানিয়ে দিল সিভিল অভিয়েশন। নিয়মে বলা হয়েছে যাত্রীরা ৩৫০ মিলি পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার নিতে পারবেন বিমানে।

শুধু তাই নয় এখন বোর্ডিং পাশে স্টাম্প মারার দরকার পড়বে না। এয়ারপোর্ট অথরিটিকে বলা হয়েছে যাতে যথেষ্ট পরিমান সিসিটিভি ক্যামেরা রাখা হয় চারিদিকে। যাত্রা পথে যাত্রী যেন বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করেন খেয়াল রাখতে বলা হয়েছে সেই দিকে। প্রসঙ্গত আগে ১০০ এম এল এর বেশি কোন তরল জিনিস নেওয়া যেত না বিমানে । কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই। করোনা পাল্টে দিয়েছে সব নিয়মই। সংকট আরো বেড়েছে কারণ কিছুদিন আগে ১৩ জন সিআইএসের করণা পজিটিভ পাওয়া গিয়েছে। এরা সবাই এয়ারপোর্টে কাজে নিযুক্ত ছিলেন। এই জন্যই এঁদের সুরক্ষা দিতে এবার বিশেষ ব্যবস্থা নিতে চায় কেন্দ্রীয় সরকার।

এয়ারপোর্টে (Airport) সিসিটিভি ক্যামেরা এমনভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক ব্যক্তির বোর্ডিং পাস এবং তাদের চেহারা। আলাদাভাবে চিহ্নিত করা যায়। সিসিটিভি রেকর্ডিং ৩০ দিন পর্যন্ত রেখে দিতে বলা হয়েছে। ১৮ মে থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হতে চলেছে। সেই সময় চালু হতে পারে আভ্যন্তরীণ বিমান চলাচল। তার জন্যই প্রস্তুতি এখন তুঙ্গে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *