Breaking News
Home / TRENDING / লাগাতার বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি

লাগাতার বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

গতকাল রাত থেকে ভারী বর্ষণের কারণে বেলেঘাটা মেনরোড (Beleghata Main Road) একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। ভেঙে পড়া অংশে আটকে পড়ে ওই বাড়িতে থাকা এক বৃদ্ধা ও তাঁর ছেলে। বৃদ্ধার বয়স ৭০ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করে দমকল বাহিনী প্রথমে । মূলত তাদের উদ্যোগে বৃদ্ধা ও তার ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর দেখা যায় বৃদ্ধার শারীরিক অবস্থা বেশ খারাপ । পরিস্থিতি বুঝে তাঁকে রতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বৃদ্ধার ছেলেরও গুরুতর চোট লেগেছে।

পরিবারের আরও এক সদস্য ভেঙে পড়া বাড়িতে আটকে পড়েছিল। কিন্তু তিনি কোনওমতে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে অন্যদের বাঁচানোর চেষ্টা করে। তারপর দমকল বাহিনী এবং কলকাতা পুলিশ ওই স্থানে এসে উপস্থিত হয় । দমকল বাহিনীর ডিভিশনাল অফিসার দেবতনু বোস জানিয়েছেন, বাড়িটি অনেক পুরোনো ছিল এবং গতকাল রাত থেকে ভারী বর্ষণের ফলে একাংশ ভেঙে পড়ে এবং তাঁর মধ্যেই আটকে পড়েছিলেন ওই বাড়ির ব্যক্তিরা। ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন । অন্যদিকে ওখানকার কো-অর্ডিনেটর পবিত্র দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই পুরনো বাড়িটি কলকাতা পুরসভার তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল বিপদজনক বাড়ি হিসেবে ।কিন্তু বাড়ির লোকেরা এই নির্দেশ অমান্য করে সে বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন

গতকাল রাতে চুন-সুরকির দিয়ে তৈরি ওই বাড়ি একাংশ ভেঙেছে বলেও জানিয়েছেন পবিত্র দাস। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ওই জায়গাটি সম্পূর্ণভাবে ব্যারিকেড করে দেওয়া হবে এবং বাড়িতে পুরোপুরি ভেঙে ফেলা হবে । যাতে আর কোনও না দুর্ঘটনা ঘটে এবং কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) ইতিমধ্যে সমস্ত রিপোর্ট দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন ধরেই তারা ওই বাড়িতে রয়েছেন এবং কলকাতা পুরসভা থেকে কোনওরকম নোটিশ তাদের দেওয়া হয়নি। গতকাল রাত থেকে ভারী বৃষ্টির ফলে একাংশ ভেঙে পড়েছে বলে তিনি নিজেও স্বীকার করেছেন এবং প্রথমে তিনি তাঁর বাবাকে উদ্ধার করার চেষ্টা করেন বলেও তিনি জানিয়েছেন । তবে এখন দেখার বিষয় কলকাতা পুরসভার তরফ থেকে এই বাড়িটি ভেঙে ফেলা হয় কিনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *