Breaking News
Home / TRENDING / কলকাতার নিউ গড়িয়ার বস্তিতে করোনা আক্রান্তের সন্ধান মিলল

কলকাতার নিউ গড়িয়ার বস্তিতে করোনা আক্রান্তের সন্ধান মিলল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতায় বাইপাসের ধারে নিউ গড়িয়ায় একটি বস্তিতে একজনের করোনা পজেটিভ এসেছে৷ ওই বস্তির আরও দুই জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে৷ এরপরেই নিউ গড়িয়ার ওই বস্তি সিল করে দেওয়া হয়েছে৷ ওই বস্তির মধ্যে কাউকে ঢুকতে বা কাউকে বের হতে দেওয়া হচ্ছে না৷ রবিবার সকাল থেকে বস্তিটি টহল দিয়েছে কমব্যাট ফোর্স৷

জানা গিয়েছে, বস্তির এক মহিলা একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন৷ শনিবার ওই মহিলার করোনা ভাইরাস (Coronavirus) টেস্টের রিপোর্ট পজেটিভ রিপোর্ট আসে৷ এরপরেই ওই মহিলার পরিবারের তিনজন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ করোনা ভাইরাসে আক্রান্ত ওই মহিলার স্বামীর ওই কলোনিতে মুরগীর মাংস বিক্রির দোকান রয়েছে৷ লকডাউনের সময় অনেকেই ওই মুরগীর দোকান থেকে মাংস কিনেছেন বলে জানা গিয়েছে৷ ওই মাংসের দোকানেই ঘেঁষাঘেঁষি করে অনেক দোকান রয়েছে৷ তাই করোনা ভাইরাসের সংক্রমণের প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে৷

অন্যদিকে, কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, ওখানে প্রায় ১৫,০০০ জন বাস করেন৷ সেখানে প্রায় তিন হাজার জন দক্ষিণ কলকাতায় বিভিন্ন এলাকায় পরিচারিকার কাজ করতে যান৷ কলোনির স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বস্তিতে প্রায় ৭০০ পরিবার বাস করেব৷ এতটা ঘেঁষাঘেঁষি করে থাকতে হয় যে সামাজিক দুরত্ব বজায় রাথা সম্ভব নয়৷ রাজ্যের প্রথম করোনা আক্রান্ত আমলার পুত্র এই ১০৯ ওয়ার্ডেরই বাসিন্দা৷ এই ওয়ার্ডের বস্তিতে এবার করোনা ধরা পড়েছে৷ বস্তির যে দুজনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে, তাদের দ্রুত পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *