চ্যানেল হিন্দুস্থানঃ বিরাট অনুস্কার জুটি অনুরাগী মহলের বেশ প্রিয় । বিভিন্ন সময়, সোশ্যাল মিডিয়া জুড়ে বিরুষ্কা কে নিয়ে নানান পোস্ট লক্ষ্য করা যায় । তবে নিজেদের একমাত্র কন্যা ভামিকাকে কে প্রচারের আলো থেকে দুরে রাখতেই পছন্দ করেন তারকা দম্পতি । কিন্তু ভামিকাকে নিয়ে অনুরাগী মহলের উৎসাহের অন্ত নেই । এবার এমনই এক ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় । আইপিএল চলাকালীন এক শিশুর হাতে দেখা গেল পোস্টার । তাতে লেখা, “হাই বিরাট কাকু, আমি কি ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি?” এই ছবি ভাইরাল হওয়া মাত্রই শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায় । ঠিক কোন ম্যাচে এই পোস্টার দেখা গিয়েছিল তা স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে, গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন এই পোস্টার হাতে উপস্থিত ছিল ওই খুদে ।
Your dad might have got 2 min. Attention, but this is wrong in so many angles, not funny at all.
Wrong parenting!! #RCBvCSK #ViratKohli#MSDhoni #Maxwell #duplesis #ShivamDube #AnushkaSharma #vamika pic.twitter.com/Dpyi1iCFQX
— Healer (@Digvinder) April 18, 2023
২০২১ সালে মা হন অনুস্কা শর্মা । কন্যার বাবা হওয়ার কথা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বিরাট । তবে তখন সদ্যজাতের ছবি প্রকাশ্যে আনেন নি তারকা দম্পতি । ভামিকার জন্মের ৬ মাস পর সোশ্যাল মিডিয়ায় তার একটু ছবি পোস্ট করেন বিরাট । তবে মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি ।
কিন্তু অসতর্ক মুহূর্তে ভামিকার ছবি উঠেই যায়। আবার ম্যাচ চলাকালীনও ভামিকার মুখে টেলিভিশন চ্যানেলে দেখিয়ে দেওয়া হয়। তা নিয়ে একাধিকবার আপত্তিও জানিয়েছেন বিরুষ্কা। কিন্তু তারপরও বিরাট কন্যা কে নিয়ে অনুরাগীদের উৎসাহ যে কোন অংশে কমেনি। তা এই খুদের প্রেম প্রস্তাব দেখলেই বোঝা যায়। তবে এই ঘটনায় মোটেও খুশি নয় নেটিজেন দের এক অংশ । খুদের বাবা মা কে নিয়ে কটাক্ষও করেছেন অনেকেই ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news