সূর্য সরকার
বর্ধমান থেকে ২১ জুলাইয়ের শহিদ দিবস সমাবেশে আসছিল তৃণমূল কর্মীদের একটি বাস। বরানগরে বিটি রোডের কাছে বাসেই প্রসব যন্ত্রণা ওঠে এক তরুণীর। বাসের মধ্যেই কন্যা সন্তান প্রসব করেন বর্ধমানের অধীর সরকারের স্ত্রী মেঘা। আর ২১ সমাবেশের সঙ্গে মিলিয়ে দম্পতি তাদের সদ্যজাত মেয়ের নাম রাখলেন একুশী।
পুলিশ সূত্রে খবর, বাস থামিয়ে মা এবং সদ্যোজাত দু’জনকেই নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মা এবং সন্তান দুজনেই ভাল আছে। একুশেই দুনিয়ার আলো দেখল একুশী। দুনিয়ায় ঝড়-জল যত বাধাই আসুক না কেন, ২১শের মঞ্চে দিদিকে দেখতে যাবেনই একুশীর মা। নিয়মের নড়চড় হয় না কখনও। বরাবরই তিনি বর্ধমান থেকে ছুটে আসেন এই বিশেষ দিনে। তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেও পিছপা হলেন না। সেই ২১ শের মঞ্চে যাত্রাপথেই বাসের মধ্যে জন্ম হল তাঁর কন্যাসন্তানের।
সুদূর বর্ধমান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়েই ২১-এর সভামঞ্চের দিকে আসছিলেন অধীর সরকার এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। অধীর সরকারের স্ত্রী রেখার প্রসব যন্ত্রণা উঠলে বরানগরের টবিন রোডের কাছে প্রসব করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news