Breaking News
Home / TRENDING / একুশের মঞ্চ থেকে নেতা নেত্রীদের ছেড়ে অভিনেত্রী অঞ্জনা বসুকে আক্রমণ মমতার

একুশের মঞ্চ থেকে নেতা নেত্রীদের ছেড়ে অভিনেত্রী অঞ্জনা বসুকে আক্রমণ মমতার

প্রসেনজিৎ ধর:

 

গত পাঁচ দিন আগেই টলিপাড়ার বেশ কয়েকজন শিল্পি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। পার্নো মিত্র, কাঞ্চনা মিত্র, ঋষি কৌশিকরা সেদিন দিল্লি গিয়েছিলেন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী অঞ্জনা বসু। আর সেই অঞ্জনা বসুকেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ সানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমুল সুপ্রিমো বলেন, “আমি দেখছি কেউ কেউ দু’বার তিনবার করে বিজেপিতে যোগ দিচ্ছেন। অঞ্জনা বসুকে আমি সম্মান করি, ওনাকে দেখলাম সেদিন দিল্লিতে গিয়ে আবার বিজেপিতে যোগদান করতে।” 

 

কয়েকবছর আগেই বিজেপিতে যোগদান করেছিলেন অঞ্জনা বসু। এই বিষয়ে আমরা যোগাযোগ করি অঞ্জনা বসুর সাথে উনি বলেন, আমাকে অনেক বার আন্তরিকতার সাথে তৃণমূলে যোগদান করতে বলেছিলেন তৃণমুল নেতারা, আমি যাইনি। আর আমি এখন যেই দলটা করি সেখানে দু’বার, তিন বার করে যোগদান করা যায় না। আমি গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করেছি, তাহলে আমি আবার কেন যোগদান করব। আমার চলচ্চিত্র জগতের বন্ধুরা যোগদান করতে চান, তাই আমি ওদের দিল্লি নিয়ে গিয়েছিলাম। বাংলার মানুষ ওনাকে এনেছিলেন সুশাসন, বাংলার উন্নয়নের জন্য। কিন্তু উনি ঠিক ভাবে তা দিতে পারেননি। সামান্য কিছু লাইট লাগিয়ে কলকাতার সুন্দর্যায়ন করেছেন, আর মুখ্যমন্ত্রীর মতন মানুষ আমার নাম ধরে কিছু কথা বলছে এটা ভাববার বিষয়। 

 

আজ বিজেপির রাজ্য দফতরে দিলীপ ঘোষ বলেন, অঞ্জনা বসু আমাদের পুরোনো কর্মী। উনি আবার কেন যোগদান করবেন। সেদিন দিল্লি নিয়ে গিয়েছিলেন যাঁরা যোগদান করবেন তাঁদের। নতুন করে অঞ্জনা বসু যোগদান করেননি। মুকুল রায় বলেন, রাজনৈতিক ভাবে দিশাহীন হয়ে গেছে, তাই রাজনৈতিক নেতা-নেত্রীদের ছেড়ে অভিনেত্রীদের নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। যত দিন যাচ্ছে পরিস্কার হয়ে যাচ্ছে টালিগঞ্জের চলচ্চিত্র জগতে গেরুয়া বাহিনীর দাপট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *