নিজস্ব সংবাদদাতাঃ
গোটা বিশ্বের তুলনায় ভারতের তরুণ প্রজন্ম অনেক বেশি মানসিক চাপে ভুগে থাকে। সিগা টিটিকে হেলথ ইনসুরেন্স কোম্পানির একটি সমীক্ষা বলছে পৃথিবীর ৮৬% তরুণ তরুণী বর্তমানে নানা আর্থসামাজিক পট পরিবর্তনে মানসিক চাপে ভোগে। ভারতের ক্ষেত্রে যা ৯৫%। অর্থাৎ এদেশের তরুণ প্রজন্মের প্রায় সকলেই ভুক্তভোগি। যাদের বয়স মোটামুটি ১৮ থেকে ৩৫-এর মধ্যে।
বিশেষজ্ঞদের মত, এর অন্যতম কারণ কাজের জায়গায় ভয়ঙ্কর চাপ। এবং শারীরিক ও মানসিক ভাবে অস্বাস্থকর কাজের পরিবেশ। কিন্তু এর থেকে কি মুক্তি নেই? কারণ কাজের চাপ তো বাড়ছে বৈ কমছে না একচুল। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক কর্মচারীর স্বাস্থবিমা থাকলে এই পরিমাণ মানসিক চাপ ভুগত না তারা। অধিকাংশ ক্ষেত্রে এদেশের কোম্পানিগুলি কম পারিশ্রমিকে অতিরিক্ত পরিশ্রম করিয়ে নেয় কর্মচারীদের দিয়ে। সেই সঙ্গে একজন কর্মচারীর সাধারণ সুযোগ সুবিধাগুলিও দেওয়া হয় না। দেওয়া হয় না প্রাপ্য। সেই সঙ্গে থাকে কাজের চাপ। সব মিলিয়ে কর্মাচারী তরুণ বা তরুণটি ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতা বোধ করেন। এরফলেই আজকের ৯৫% তরুণ কর্মী অত্যাধিক মানসিক চাপে ভুগছেন।
সিগা টিটিকে ইনসুরেন্স কোম্পানির তরফে প্রসুন শিকদার বলেন, কাজের চাপ যেহেতু থাকবেই ফলে প্রত্যেক অফিসে স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকা উচিত। কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত হওয়া উচিত। এই জাতীয় পরিসেবা দেওয়া উচিত কোম্পানিগুলির। যাতে করে উদ্বুদ্ধ হয় কর্মচারি, সব রকম মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news