নিজস্ব প্রতিনিধি
দেশের ৩১ রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে ১১জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। দেশের ২৫জন মুখ্যমন্ত্রী কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের তরফে এই লিস্ট প্রকাশ করা হয়েছে। এঁদের মধ্যে ফার্স্ট বয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর বিরদ্ধে ২২টি মামলা রয়েছে। নাম রয়েছে নীতিশ কুমার, অরবিন্দ কেজরিবাল, যোগী আদিত্যনাথ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তাঁর বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ১৭৭ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে অন্ধ্রর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর। এক্ষেত্রে, তাঁকে সবথেকে ধনী মুখ্যমন্ত্রী গণ্য করা যেতেই পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news