Breaking News
Home / TRENDING / সেরা ৩৬টি পুজোকে সম্মানিত করল কলকাতা পৌর নিগম

সেরা ৩৬টি পুজোকে সম্মানিত করল কলকাতা পৌর নিগম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মাত্র ৯ দিনের মাথায় ঘোষণা করা হল ‘কলকাতাশ্রী’ পুরষ্কার প্রাপকদের নাম। পুরসভার পক্ষ থেকে এদিন সেই তালিকা প্রকাশ্যে আনা হয়। পুরসভার পছন্দের তালিকায় নাম তুলেছে ৫৫টি পুজো। এছাড়াও সমাজ কল্যাণমূলক কাজের জন্য পুরস্কৃত হয়েছে বেশ কিছু পুজো মণ্ডপ। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শুরু হয়েছে ‘কলকাতাশ্রী’ প্রতিযোগিতা। সমাজ কল্যাণ বিষয়, সাংঠনিক পূজো, দর্শকের চোখে সেরা পুজো ছাড়াও সেরার সেরা, সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা বিষয়, সেরা শৈল্পিক উৎকর্ষ, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, সেরা পরিচ্ছন্ন পুজো, সেরা সম্ভাবনা, মেয়রস চয়েসের বিষয় থাকে প্রত্যেক বছরই। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে ‘কলকাতাশ্রী’ মূল আলোকপাত করে করোনার স্বাস্থ্য- সুরক্ষা বিধির ওপর।

প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম কিছুদিন আগে জানান, আট মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছে কলকাতা পুরনিগম। কোভিড পরিস্থিতিতে এই বছর পুজো মন্ডপে এক সঙ্গে ভীড় করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে পুজো দেখতে হবে। পাশাপাশি, পুজো মন্ডপগুলোকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজর দিতে বলা হয়েছে।

তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন, এবার ‘কলকাতাশ্রী’র মূল লক্ষ্য হল করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে মানুষ মণ্ডপে পুজো দেখছে কিনা তা নজর রাখা, ভার্চুয়াল মাধ্যমে পুজো মন্ডপকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে কিনা বা ওয়েবসাইটের মাধ্যমে মানুষ বাড়িতে বসে পুজো দেখতে পাচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখা। তার নিরিখেই পুরস্কৃত করা হবে ‘কলকাতাশ্রী’। সেই ভিত্তিতেই এদিন সেরার সেরা সমাজ কল্যাণ পুজো হিসেবে পুরস্কৃত হয়েছে ৪টি পুজো মণ্ডপ।

সেগুলি হল- কাশীবোস লেন, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, নাকতলা উদয়ন সঙ্ঘ ও সুরুচি সঙ্ঘ। প্রত্যেককে তাদের এই সমাজকল্যাণমূলক কাজের জন্যে অভিবাদন জানিয়েছেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও পুরসভা বোর্ডের সদস্য দেবাশিষ কুমার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *