নিজস্ব সংবাদদাতা
প্রবল বৃষ্টিতে কেরলের ইদ্দুকীতে ধস নেমে ২৬ জনের মৃত্যু হয়েছে। মিন্নার থেকে আটকে পড়া পর্যটকদের সরিয়ে আনতে সেনা নামানো হয়েছে।৪৫ সাল পুরনো ইদ্দুকী বাঁধ কানায় কানায় ভরে যাওয়ায় বাঁধের ৩টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে।বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেরলের মোট ২২টি বাঁধের দরজা খুলে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী পিনায়ারী বিজয়ন শুক্রবার রাজ্যের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। কেরলের ওয়ানাড় জেলায় ধস নেমে অন্য জায়গার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী শুক্রবার কেরলকে ৫কোটি অর্থ সাহায্যের ঘোষণা করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news