Breaking News
Home / TRENDING / স্বাধীনতা দিবসের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ধৃত ৩

স্বাধীনতা দিবসের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
১৫ অগস্টের আগেই কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার ৩। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করে। ধৃতদের কাছে থেকে ১২ টি বন্দুক, নয় রাউন্ড গুলি, একটি মারুতি ভ্যান ও চারটি ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম আনোয়ার মণ্ডল, রুবেল মণ্ডল ও ঝন্টু পাল। ধৃতেরা সকলেই মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে মুর্শিদাবাদের তিন যুবক বাসন্তীতে আসছে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যানিং মাতলা সেতুর কাছে পুলিশ নাকা চেকিং শুরু করে। সন্দেহজনক একটি মারতি ভ্যানকে দাঁড় করালে সঙ্গে সঙ্গে তিন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তিনজনকেই ধরে ফেলে। গাড়ি তল্লাশি করে সীটের নিচে থেকে বন্দুকগুলি উদ্ধার করে। ধৃতদেরকে জেরা করে পুলিশ জানতে পারে এরা বাসন্তীর ভাঙনখালী এলাকায় বন্দুকগুলি বিক্রির জন্য যাচ্ছিল। এত বন্দুক বাসন্তীতে কার কাছে বিক্রি করতে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *