Breaking News
Home / TRENDING / কল্পবিজ্ঞান নয়, বিপজ্জনক বাস্তব, ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু

কল্পবিজ্ঞান নয়, বিপজ্জনক বাস্তব, ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু

ওয়েব ডেস্ক:

কল্পবিজ্ঞান নয়, ঘোর বাস্তব। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৭৮ ফুটের গ্রহাণু। যা নিয়ে নাসা সহ গোটা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কিত। সংবাদ  সংস্থা সূত্রে খবর, বিজ্ঞানীরা গ্রহাণুরটির নাম দিয়েছেন ২০১৯সি ওয়াই ১। আরও জানা গিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি এই গ্রহাণুটি প্রথম নজরে পড়ে বিজ্ঞানীদের। আর তারপর থেকেই লাগাতার বিজ্ঞানীদের চোখ এর গতিবিধির উপর। বিজ্ঞানীদের বক্তব্য, বুধবার সেই দিন, যেদিন পৃথিবীর সবচেয়ে কাছে আসছে গ্রহাণুটি।

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেলের দিকে পৃথিবীর সবথেকে কাছে অবস্থান করবে এই গ্রহাণু। মহাকাশে পৃথিবী থেকে মাত্র বারো লক্ষ ষাট হাজার কিলোমিটার দূরে অবস্থান করবে এই গ্রহাণু, যা কিনা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় তিন গুণ । কিন্তু বিজ্ঞানীরা কেন চিন্তায়?

তাঁদের মতে, মহাজাগতিক দিক দিয়ে বারো লক্ষ ষাট হাজার কিলোমিটার দূরত্ব মোটেই নিরাপদ নয় । তবে নাসা মনে করছে, এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার বা সংঘাতের আশঙ্কা প্রায় নেই বললেই চলে | তথাপি নতুন তথ্যের দিকে নজর থাকছে জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকদের | তাঁদের আশা, বিপদ সম্ভবতও এবার কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *