নীল বণিক
রাজ্য বিজেপির দাবিকে সমর্থন জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি জানান, বলরামপুরের দুটি মৃত্যুর তদন্তের নামে প্রহসন চায় না বামেরা। তাই বলরামপুরের দুটি মৃত্যুর তদন্তই হোক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে। তাহলেই দুটি ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। তাছাড়া তৃণমূলের এই রাজনৈতিক সন্ত্রাসকে ধিক্কার জানায় বামপন্থীরা। সমস্ত বামপন্থী যুবকদের এক হয়ে বলরামপুরের ঘটনার প্রতিবাদ জানাতে হবে বলে জানান সূর্যকান্ত মিশ্র। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তার জন্য এই দুই মৃত আঠেরো বছরের যুবকদের পাশে না দাঁড়ালে তা হবে মানবতা বিরোধী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news