Breaking News
Home / TRENDING / ফের হিংসা শিলংয়ে, তৃতীয় দিনেও কার্ফ্যু জারি শহরে

ফের হিংসা শিলংয়ে, তৃতীয় দিনেও কার্ফ্যু জারি শহরে

নিজস্ব সংবাদদাতা
শনিবার রাতেও হিংসা থামল না শিলংয়ে। কার্ফ্যু থাকা সত্ত্বেও একটি দোকান ও বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ অধিকারী। এরপর রবিবারও শিলংয়ের বেশ কয়েকটি অঞ্চলে তৃতীয় দিনেও কার্ফ্যু অব্যাহত রয়েছে। সতর্ক করা হয়েছে সেনাকে। মেঘালয়ের রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে সন্ত্রাসের ভয়ে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছেন ৫০০রও বেশী স্থানীয় মানুষ । মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রাজ্যবাসীকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আবেদন জানিয়েছেন । প্রসঙ্গত, বৃহস্পতিবার শিলংয়ে এক বাস কন্ডাক্টরকে মারধরের ঘটনার জেরে গোষ্ঠীদ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর তইনজন আহত হন। এরপর শিলংয়ে কার্ফ্যু জারি করা হয়। উত্তেজনাপ্রবণ এলাকায় ফ্ল্যাগ মার্চ করে সেনা। শনিবার কয়েকটি জায়গা থেকে দিনের বেলা কার্ফ্যু তুলে নেওয়া হলেও রাতে গোটা শহরেই কার্ফ্যু জারি থাকবে বলে জানা গিয়েছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *