১৪ রানে অল আউট? এও সম্ভব! জানুন ক্লিক করে
14/01/2019
TRENDING, অথ রাজনীতি কথা, খেলাধুলা, হেড লাইন্স
144 Views
তীর্থ মাহাতো
রেকর্ড কখনও তৃপ্তির হয়, কখনও আবার হয় না। তৃপ্তি না পাওয়ার রেকর্ডের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া।
রেকর্ডটা কী জানেন? মাত্র ১৪ রানে অল আউট। হ্যাঁ, এটাও সম্ভব। থাইল্যান্ডের টি–২০ স্ম্যাশে আরব আমিরশাহির বিরুদ্ধে ১৪রানে সব উইকেট হারায় চিনের মহিলা টিম। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ রান সবচেয়ে কম ছিল। সেই রেকর্ড ভেঙে গেল।
টসে জিতে প্রথমে ব্যাট করে আমিরয়শাহি। নির্ধারিত ২০ ওভারে তারা করে ২০৩রান। তারপর ব্যাট করতে নেমে ১৪ রানে সব উইকেট খুইয়ে ম্যাচে গা–হারান হারে চিন। এক ঘন্টার মধ্যে লজ্জাজনক হার চিনের। মহিলাদের ক্রিকেটে চিন খুব একটা শক্তিশালী দল নয়। তা বলে ১৪ রানে অল আউট। এই হার অবশ্যই ধাক্কা চিনের মহিলা ক্রিকেটে। এর আগে চিনের পুরুষ দল মালয়েশিয়ার বিরুদ্ধে টি–২০ বিশ্বকাপের কোয়ালিফআই ম্যাচে ৩০ রানে অল আউট হয়েছিল।