প্রসেনজিৎ মাহাতো
তৃণমূলের নির্বাচনী প্রচারের কর্মকাণ্ড ঘিরে ছিঃ ছিঃ রব উঠছে সোশ্যাল সাইটে। যা ঘিের নেটওয়ার্কিং সাইট একেবারে উত্তাল। নিন্দায় মুখর। সোশ্যাল সাইটে নানা ব্যক্তি নিজেদের মতামত দিচ্ছে, তাতে বেশিরভাগই ক্ষুব্ধ।
আসল ঘটনাটা বলা যাক।
হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে মধ্য হাওড়ার ২৪ নং ওয়ার্ডে একদল যুবক মোহনবাগানের সবুজ–মেরুন জার্সি গায়ে প্রচারে বেরিয়েছিলেন সোমবার সকালে। সেই ছবি সোশ্যাল সাইটে ভেসে উঠতেই মুহূর্তে ভাইরাল। কেউ মেনে নিতে পারছেন না। অনেকেই বলছেন, এটা কী করে সম্ভব। রাজনীতির রংয়ে কেন ঐতিহ্যশালী ক্লাবকে টানা হবে? এ বিষয়ে বাগান কর্তারা এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাননি। তঁারা বিষয়টা দেখতে চান, কোনদিকে যায়, তারপর যা মন্তব্য করার করবে। কিন্তু এমন হল কেন? তার কোনও সদুত্তর নেই। প্রার্থী প্রসূন ব্যানার্জি দিকপাল ফুটবলার ছিলেন। বাগানের জার্সি গায়ে অনেকবছর খেলেছেন। মোহনবাগান আর রাজনীতি যে একই জিনিস নয়, তিনি কী করে গুলিয়ে ফেললেন তা নিয়েই প্রশ্ন উঠছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news