Breaking News
Home / TRENDING / ‌ডার্বি ঘিরে উত্তাপ বাড়ছে। ক্লিক করে বিস্তারিত জানুন

‌ডার্বি ঘিরে উত্তাপ বাড়ছে। ক্লিক করে বিস্তারিত জানুন

তীর্থ মাহাতো
রবিবারের ডার্বি ঘিরে ইতিমধ্যেই তাতছে শীতের কলকাতা। মরশুমের শেষ ডার্বি। দু দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকরাও তেতে রয়েছেন। মোহনবাগানের কাছে বদলার ম্যাচ। ইস্টবেঙ্গলও আত্মবিশ্বাসী ম্যাচ জেতার ব্যাপারে। ডার্বি ঘরে উত্তেজনার পারদ চড়ছে চরচরিয়ে। রবিবার শহরের সব রাস্তা মিশবে যুবভারতীতে। সমর্থকদের কাছে রবিবারের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। খেতাবের আশা কমে এলেও তঁাদের হাতে পেনসিলের মত পড়ে রয়েছে এই ডার্বির মজা। দু–দলের টিকিটও বেশ ভালই বিক্রি হয়েছে। ম্যাচের দিন সকাল থেকেও স্টেডিয়াম সংলগ্ন কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। আয়োজন মোহনবাগানের দাবি, কম করে পঞ্চাশ হাজার লোক হবেই। ইস্টবেঙ্গল আলট্রাসের তরফে গ্যালারিতে থাকছে চমক। তঁারা ৭২০০ স্কোয়ার ফুটের টিফো তৈরি করে নিয়ে আসবে।দু দলের কোচও আত্মবিশ্বাসী, রবিবারের ম্যাচ জেতার ব্যাপারে। সমানে–সমানে লড়াই। প্রাক্তন ফুটবলাররা এই ম্যাচের আগে বেশিরভাগই কাউকে এগিয়ে রাখতে পারেনি। স্নায়ুর লড়াই। যে দল সেই স্নায়ুর লড়াইয়ে এগিয়ে থাকবে, তঁারাই বাজিমাত করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *