Breaking News
Home / TRENDING / তিন রাজ্যেই প্রতিষ্ঠান বিরোধিতার ছাপ, পিছিয়ে বিজেপি

তিন রাজ্যেই প্রতিষ্ঠান বিরোধিতার ছাপ, পিছিয়ে বিজেপি

ওয়েব ডেস্ক:

ওয়েব ডেস্ক:

আজ রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরামে ভোট গণনা। আজ সকাল ৮টা থেকে এই ৫ রাজ্যে গণনা শুরু হয়েছে। রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির ভাগ্য নির্ধারণ। এই তিন রাজ্যে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই। মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে গত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। আজ সকাল থেকে ভোটগণনা শুরু হওয়ার পর ট্রেন্ডস বলছে পরিবর্তনের হাওয়া রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে। এখানে প্রথম পর্যায়ে এগিয়ে কংগ্রেস। ছত্তিশগড়ে অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। মধ্য প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের। এখানে মোট ২২ রাউন্ডের গণনায় ২৮৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। রাজস্থানেও এবার বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেসের সঙ্গে। তবে সরকার গড়তে কংগ্রেসকে বিধানসভায় ১০১টি আসন দখল করতে হবে। ভোটগণনাকে কেন্দ্র করে ৫ রাজ্যের পোলিং বুথের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *