Breaking News
Home / TRENDING / ৩রা জানুয়ারী বিজেপির আইন অমান্য

৩রা জানুয়ারী বিজেপির আইন অমান্য

নীল বণিক

৩রা জানুয়ারী কলকাতায় আইন অমান্য আন্দোলনে নামছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর কলকাতায় আইন অমান্য কর্মসূচী করার জন্য দিল্লির অনুমতি নিয়েছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সূত্রের খবর লালবাজাড় ঘেরাও করেই আইন অমান্য করতে চায় মুরলীধর সেন লেনের মাথারা। তবে দলের একটি অংশ চাইছে আইন অমান্য হোক নবান্ন ঘেরাও করে। যদিও আইন অমান্য আন্দোলনের রূপরেখা এখনও ঠিক করে উঠতে পারে নি রাজ্য বিজেপি। তবে ৩রা ডিসেম্বর গোটা দক্ষিণবঙ্গের জেলা গুলি থেকে শহরে কর্মী এনে বড় আন্দোলনের পথে হাঁটছে রাজ্য বিজেপি। কলকাতার তিনটি প্রান্ত থেকে তিনটি মিছিল করার পরিকল্পনা রয়েছে দলের। একটি হাওড়া, একটি মধ্য কলকাতা, আর অন্যটি দক্ষিণ কলকাতা থেকে সরাসরি রওনা হবে। আইন অমান্য কর্মসূচীতে অবশ্য রাজ্যের চার পর্যবেক্ষক ছাড়া অন্য কোনও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকছেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *