Breaking News
Home / TRENDING / বিরাটদের সংসারে চমক। কে এলেন দলে?‌ জানুন ক্লিক করে

বিরাটদের সংসারে চমক। কে এলেন দলে?‌ জানুন ক্লিক করে

‌নিজস্ব সংবাদদাতা
আবার ফিরলেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দলে ফিরলেন ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–টোয়েন্টি স্কোয়াডেও রয়েছেন তিনি। ধোনি ফেরায় বাদ পড়লেন ঋষভ পন্থ। গত মাসে ভারতের টি–টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল ধোনিকে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তঁার দলে ফেরার বিশ্বকাপের ইঙ্গিতও দিচ্ছে, এটা বলাই যায়। ঋষভকে বাদি দিয়ে ধোনিকে দলে সুযোগ দিয়ে কী বার্তা দিতে চাইলেন নির্বাচকরা, বোঝা যাচ্ছে না। খোলসা করেননি তঁারা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলই মোটামুটি রাখা হয়েছে। চোট সারিয়ে দলে কামব্যাক করেছেন হার্দিক ও কেদার যাদব।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য নির্বাচিত ভারতের একদিনের দল– বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, ধাওয়ান, রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদব,ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ, যজুবেন্দ্র চাহাল, জাডেজা, বুমরা, ভুবনেশ্বর, খালিল, মহম্মদ শামি
নিউজিল্যান্ড সফরের জন্য একদিনের দল—কোহলি (‌অধিনায়ক)‌, রোহিত (‌সহ–অধিনায়ক)‌, লোকেশ, ধাওয়ান, ঋষভ, দীনেশ, কেদার, ধোনি, হার্দিক, ক্রুনাল, কুলদীপ, যজুবেন্দ্র ভুবনেশ্বর, যশপ্রীত, খালিল

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *