নিজস্ব সংবাদদাতা
আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদি। এই বৈঠকে দলের নির্বাচনী অ্যাজেন্ডা ও তাদের কাজ কীভাবে জনগনের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিজেপি শাসিত ১৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বিজেপি সরকারের লাগু করা প্রকল্পে কতজন লাভবান হয়েছেন, তার একটি ব্লক ভিত্তিক রিপোর্ট পেশ করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীদের ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news