Breaking News
Home / TRENDING / ২০১৯এ প্রার্থী হতে পারেন মদন মিত্র

২০১৯এ প্রার্থী হতে পারেন মদন মিত্র

নীল বণিক

২০১৯ এর লড়াইয়ে প্রার্থী হচ্ছেন সারধা কাণ্ডে অন্যতম অভিযুক্ত মদন মিত্র। এমনটাই খবর দলের অন্দরে। প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র গতদুতিন মাস ধরে দলের হয়ে জেলা সফর করছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন সভায় বক্তব্য রাখছেন মদন মিত্র। তৃণমূলের অন্দরের খবর প্রাক্তন পরিবহন মন্ত্রীকে পছন্দ করেন অভিষেক ব্যানার্জি। মূলত তৃণমূল যুব সভাপতির ইচ্ছেতেই তৃণমূল ভবনে তিনদিন বসছেন মদন মিত্র। কালীঘাটের অন্দরের খবর, মদন মিত্রকে এবার লোকসভায় পাঠাতে চায় দল। তবে এবারে মদন মিত্রের লড়াইটা বেশ কঠিন। উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে লড়তে পারেন তিনি। রায়গঞ্জ আসনটি যথেষ্ট শক্ত। সিপিএমের বর্তমান সাংসদ মহম্মদ সেলিম, কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সির মতো হেভিওয়েট তারকাদের সঙ্গে লড়াই করতে হবে মদন মিত্রকে। তাছাড়া বর্তমানে এই কেন্দ্রে বিজেপিও যথেষ্ট শক্তি বাড়িয়েছে। ফলে, ২০১৯ এর মদন মিত্রের লড়াইটা বেশ কঠিন বলেই মনে করছেন দলের একাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *