Breaking News
Home / TRENDING / হৃদয় উষ্ণ করে পুরনো বন্ধুত্ব

হৃদয় উষ্ণ করে পুরনো বন্ধুত্ব

দীপান্বিতা সাধুখাঁ

বন্ধুত্ব আমাদের জীবনের একটি অবিচ্ছদ্য অঙ্গ, বন্ধু ছাড়া আমাদের জীবন যেন আলু ছাড়া বিরিয়ানি, যা আমাদের জীবনকে সুন্দর  দেখায় কিন্তু জীবনের স্বাদ সম্পূর্ণ রূপে উপভোগ করতে দেয় না।  কখনও চোখ বন্ধ করে ভেবে দেখেছেন স্কুলের সেই বন্ধুতা যার সঙ্গে আপনি স্কুল পালিয়েছেন, বা স্কুল থেকে ফেরার পথে ঘুরপথে হেঁটে দেরি করে বাড়ি ফিরেছেন; আবার কলেজের সেই সহপাঠী যার সঙ্গে সারা বছর ক্লাস কেটে সারা বিশ্ব সংসার ঘুরে বেড়াবার পর পরীক্ষার আগের দিন রাতে বসে প্রায় এক বছরের পড়া এক সঙ্গে পড়ে ফেলেছেন আর না জানি কোন মন্ত্রবলে পরের দিন সেই ভয়ানক পরীক্ষায়  উতরেও গিয়েছেন। বন্ধুত্ব আমাদের জীবনে এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের জীবন একেবারেই সাদা কালো, একা থাকার মজা অবশ্যই আছে তা অস্বীকার করা যায় না, কিন্তু কোনও ঘটনা, কোনও পরিস্থিতি বা কোনও গল্প যা আপনাকে আপনি হয়ে উঠতে সাহায্য করে সেগুলো বন্ধু ছাড়া একেবারেই সম্ভব না, স্কুলের টিফিন আর কলেজের সিগারেট ভাগ করে নেওয়ার মত বন্ধু না থাকলে জীবনের “ষোলোআনাই ফাঁকি”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *