ওয়েব ডেস্ক
হিমাচল প্রদেশের কিন্নৌরে তুষারধসে নিখোঁজ ভারতীয় সেনাবাহিনীর ৫ জওয়ান। বুধবার তুষারধসে কিন্নৌরেই এক জওয়ানের মৃত্যু হয়। নিখোঁজ ভারতীয় জওয়ানদের খোঁজে ২৫০জন সেনা তল্লাশি চালাচ্ছে।
জানা গিয়েছে, বুধবাুর সকালে সেনাবাহিনীর ১৬ জন জওয়ান কিন্নৌরের শিপকি লা অঞ্চলে দুটি দলে পেট্রলিং করছিল। এরমধ্যে একটি দল সেনা ক্যাম্পের পানীয় জলের পাইপ জমে যাওয়ায় সেটি সারাচ্ছিল। আচমকা তুষারধস শুরু হওয়ায় উপর থেকে আরেকটি সেনার দল সতর্ক করলেও সরতে পারেননি ওই ৫ জওয়ান।
এদিকে আরও ৯জন জওয়ান তুষারধসে আটকে পড়েন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক জওয়ানের মৃত্যু হয়। উদ্ধারকাজে হাত্ত লাগিয়েছেন আইটিবিপির জওয়ানরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news