Breaking News
Home / TRENDING / হাওয়া অফিসের বিরুদ্ধে ভুল পূর্বাভাসের অভিযোগ দায়ের মরাঠওয়াড়ার কৃষকদের

হাওয়া অফিসের বিরুদ্ধে ভুল পূর্বাভাসের অভিযোগ দায়ের মরাঠওয়াড়ার কৃষকদের

নিজস্ব সংবাদদাতা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনেক সময়েই মেলেনা, তা নিয়ে হাসিঠাট্টা জোকস হয়, কিন্তু ভূল পূর্বাভাসের জন্য যে জোচ্চুরির দায়ে পড়বেন আবহাওয়া দফতরের কর্তারা, তা কখনই ভাবেননি তাঁরা। মরাঠওয়াড়ার এক গ্রামের কৃষকেরা আবহাওয়া দফতরের কর্তাদের বিরুদ্ধে বীজ সরবরাহকারী এবং খাদ বিক্রেতাদের সঙ্গে যোগসাজস করে ভুল তথ্য দিয়ে ঠকানোর অভিযোগ আনা হয়েছে । কৃষকেরা মঙ্গলবার পরভানি গ্রামীন পুলিশ স্টেশনে আবহাওয়া দফতরের পুণে ও মুম্বইয়ের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আবহাওয়া দফতরের ডিরেক্টরের বিরুদ্ধে ৪২০ ধারায় কেস দায়ের করে তাঁরা জানান, আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে কৃষকেরা এবছর প্রচুর চারা পুঁতেছিল। কিন্তু প্রথম কয়েক দফা বৃষ্টির পর আর তেমনভাবে বৃষ্টি হয়েইনি। ফলে এবছর লক্ষাধিক টাকার বেশী ক্ষতির মুখে পড়তে হবে তাদের। তবে আবহাওয়া দফতরের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। গত বছরও একই অভিযোগ উঠেছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে হাওয়া অফিসের এই ভুল তথ্য প্রচার নিয়ে অভিযোগ করেছিলেন ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *