Breaking News
Home / TRENDING / হাওড়ায় মাঠ থেকে উদ্ধার মহিলার দেহ

হাওড়ায় মাঠ থেকে উদ্ধার মহিলার দেহ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:

সোমবার সকালে এক অজ্ঞাত পরিচয় মহিল মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া থানার অমৃতাশাল গ্রামে। জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ অমৃতাশাল গ্রামের বাসিন্দারা লক্ষ্য করেন একটি জমির মধ্যে একটি দেহ পড়ে রয়েছে। জিন্সের প্যান্ট ও টপ পরিহিত মহিলার বয়স আনুমানিক ২৬ /২৭বছর।পরে তারা উলুবেড়িয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।মতদেহের গলায় কালো দাগ দেখে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মহিলাকে অন্যত্র খুন করে এইখানে এনে ফেলা হয়েছে। যদিও এত জায়গা থাকতে কেন গ্রামের এত ভিতরে এনে মৃতদেহ ফেলে হল সেটাই ভাবাচ্ছে পুলিশকে।ঘটনায় বহিরাগত না স্থানীয় কেউ যুক্ত আছে পুলিশ খতিয়ে দেখছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *