নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
ভাল করে মনের কথা প্রকাশ করতে না পারলেও, আজকের দিনটাই যে সোহাগী কীর্তনিয়ার জীবনের সেরা দিন তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এক বছর পর বাড়ি ফিরছে হারিয়ে যাওয়া সোহাগী । রাণাঘাট থেকে বালিগঞ্জে মামার বাড়ি যাওয়ার সময় শিয়ালদহ স্টেশনে দিদিমার হাত ছেড়ে যায় সোহাগীর। স্পেশাল চাইল্ড সোহাগী কিছু বোঝার আগেই দিদিমার কাছ থেকে হারিয়ে যায় সে। এরপর এখান ওখান ঘুরে জয়নগরে এসে আশ্রয় নেয়। সেখান থেকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুরে আসে সোহাগী। আর সেখানেই মন্দিরবাজার থানার এক পুলিশকর্মীর নজরে পড়ে যায় সে। সেখান থেকে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে ও রানাঘাট থানায় খোঁজখবর করে অবশেষে সুহাগীর পরিবারের লোকেদেরকে খবর দিলে তারা এসে মন্দিরবাজার থানা থেকে নিয়ে যায় তাদের মেয়েকে। বাড়ি ফিরতে পারবে ভেবে খুশি সোহাগী। মেয়েকে খুঁজে পেয়ে খুশি সোহাগীর পরিবারের লোকেরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news