Breaking News
Home / TRENDING / হরিয়ানার মসজিদ তৈরিতে জঙ্গি যোগ, তদন্তে এনআইএ

হরিয়ানার মসজিদ তৈরিতে জঙ্গি যোগ, তদন্তে এনআইএ

ওয়েব ডেস্ক
৭০ লক্ষ টাকা খরচ করে হরিয়ানার পলবলে মসজিদ তৈরি করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈয়বা, এমনটাই জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । ওই মসজিদের ইমাম মহম্মদ সলমনকে জেরা করে এই তথ্য পেয়েছে এনআইএ। সেপ্টেম্বর মাসের শেষে মহম্মদ সলমনের সঙ্গে লস্কর-এ-তৈয়বার যোগের কথা জানতে পারে এনআইএ। তখন সলমন, মহম্মদ সেলিম এবং সাজ্জাদ আবদুল বানীকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা । তাদের জেরা করে জানা যায়, হাফিজ সঈদের সমাজসেবী সংস্থা ফলহ-এ-ইনসানিয়ত ফাউন্ডেশন থেকে সলমনকে মসজিদ বানাতে ৭০ লক্ষ টাকা দান করা হয়েছে। সলমনের মেয়েদের বিয়ের জন্যও টাকা দেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পারে এনআইএ। তদন্তে উঠে আসে সলমন দুবাইয়ে বসবাসকারী এক পাকিস্তানী নাগরিককে নিয়মিত ফোন করত। এই পাক নাগরিক লস্কর-এ-তৈয়বার সমাজসেবী সংস্থা এফআইএফের সক্রিয় সদস্য। এরপরই সলমনকে জেরা করা শুরু করে এনআইএ। এদিকে সলমনের এই জঙ্গি যোগে হতভম্ব গ্রামবাসীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *