Breaking News
Home / TRENDING / ফরাক্কায় অটো-লরি সংঘর্ষে মৃত ৩, আহত ৫

ফরাক্কায় অটো-লরি সংঘর্ষে মৃত ৩, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:

ষষ্ঠীর ভোরে লরি ও অটোর সংঘর্ষে প্রাণ হারালেন তিন জন। আহত আরও ৫ জন। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ফরাক্কায়। জানা গিয়েছে, সোমবার সকালে সামশেরগঞ্জের আন্তরদীপা গ্রামের ব্যবসায়ীরা একটি অটোতে করে মাছ কিনতে যাচ্ছিলেন। বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন মাছ ব্যবসায়ী ওই অটোতে ওঠেন। মাছ ব্যবসায়ী ছাড়াও অন্যযাত্রীও ছিলেন। সব মিলিয়ে ৮ জন যাত্রী ছিলেন।
ফরাক্কার জিগরী মোড়ে উল্টো দিক থেকে আসা একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিন জন। এদের মধ্যে দু’জন মাছ ব্যবসায়ী, আর একজন পেট্রোল পাম্পের কর্মী। বাকিরা গুরুতর আহত। আহত ৫ জনকে স্থানীয়রাই উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান।
জানা গিয়েছে, মৃত বাবর আলির ফরাক্কা পেট্রল পাম্প কাজ করেন, সোমবার কাজে যাচ্ছিল ফরাক্কায়। মাছ ব্যবসায়ী মেশার আলি ও আনসারুল সেখে
সহ বাকি মাছ ব্যবসায়ীরা সকলেই ফরাক্কায় মাছের আড়তে মাছ কিনতে যাচ্ছিলেন। ষষ্ঠীর সকালের এই ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *