নিজস্ব সংবাদদাতা:
‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে উপভোক্তার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্য সরকারের তৈরি করা বিভিন্ন ‘স্ট্যাটুটারি কমিশনের’ সদস্যরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কমিশনের স্থায়ী ও চুক্তিভিত্তিক সব সদস্যই পাবেন এই সুবিধা। তবে ঐ কমিশনের সদস্য হিসাবে যে সব সরকারি কর্মী রয়েছেন বা যেসব প্রাক্তন সরকারি কর্মীকে কমিশনের সদস্য করা হয়েছে, তাঁরা এই সুবিধা পাবেন না। কারণ তাঁরা সরকারি কর্মী হিসাবে ইতিমধ্যেই ‘ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কীম’ এর আওতাধীন। উল্লেখ্য, অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে এই ধরনের ‘স্ট্যাটুটারি কমিশনের’ সংখ্যা প্রায় ১৩ টি। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি দফতরকে বলা হয়েছে যে, তাদের অধীনে এধরনের কোনোও কমিশন আছে কি না, থাকলে সেই কমিশনের সদস্যদের নামের তালিকা যথাশীঘ্র সম্ভব স্বাস্থ্য দফতরের কাছে জমা দিতে হবে।ক
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news