চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী – মুখ্যমন্ত্রীর বৈঠকে স্বামীকে ঢুকতে না দেওয়ায় বসিরহাট ছাড়লেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। শুক্রবার হেলিকপ্টারে দীর্ঘ একঘণ্টার সফরে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে তাঁর সফর সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপর বসিরহাট কলেজ লাগোয়া পিছনের মাঠে তৈরি অস্থায়ী একটি হেলিপ্যাড তৈরি হয়েছিল। বসিরহাট কলেজেই এরপর বৈঠকে বসেন তাঁরা। সেই সময় কলেজে যান সাংসদ নুসরত জাহান। তাঁর সঙ্গেই ছিলেন তাঁর শিল্পপতি স্বামী নিখিল জৈন সহ দুই আপ্তসহায়ক। কলেজে ঢোকার মুখে নুসরতকে প্রথমে বাধা দেওয়া হয়। তবে তিনি নিজের সাংসদ পরিচয় দেওয়ার সময় প্রবেশের অনুমতি পান বলে জানা যায়।
তাঁর সঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন নিখিল জৈন। কিন্তু নুসরতের স্বামী ও দুই আপ্তসহায়ককে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এসপিজির (SPG) তরফে জানিয়ে দেওয়া হয়, ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক চলছে। কোনও রাজনৈতিক দলের বৈঠক নয়। তাই সাংসদ ছাড়া অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। বিষয়টি মেনে নিতে পারেননি হট নায়িকা নুসরত জাহান। সেখানেই এসপিজি-র জওয়ানদের সঙ্গে প্রবল বাকবিতণ্ডা শুরু হয়ে যায় অভিনেত্রীর। সাংসদের ক্ষমতাবলে তিনি স্বামীকে নিয়ে বৈঠকে যোগ দিতে চাওয়ার জন্য জোর করতে থাকেন নুসরত। কিন্তু শেষমেশ নিখিলকে প্রবেশের অনুমতি না দেওয়ায়, সাংসদ অভিনেত্রী নিজেও সেখান থেকে বেরিয়ে যান।
২০১৯ সালে ইদ্রিস আলীকে সরিয়ে অভিনেত্রী নুসরত জাহানকে বসিরহাটে প্রার্থী করার মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে তিন লক্ষ ভোটে বিজেপির সায়ন্তন বসুকে পরাজিত করে সাংসদ হয়েছেন এই হট নায়িকা। তারপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। সাংসদ হিসেবে শপথ নেওয়ার দিন সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গল সূত্র পড়ে মুসলিম সম্প্রদায়ের কট্টরপন্থীদের রোষানলে পড়েন নুসরত। গত এক বছরে বসিরহাটে তাঁকে খুব বেশি দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছে দলের অন্দরেই। সম্প্রতি করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতেও বসিরহাটের গরিব জনতার জন্য তাঁর উদ্যোগ অতি স্বল্পই থেকেছে। সম্প্রতি তাঁর বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হলে, টিকটকে চটুল নাচের ভিডিও পোস্ট করেও বিতর্কে জড়িয়ে ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে ঢুকতে চেয়ে এসপিজি বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন তিনি। সঙ্গে স্বামী নিখিল জৈনকে প্রধানমন্ত্রীর বৈঠকে ঢুকতে না দেওয়ায় গোঁসা করে বসিরহাট থেকে কলকাতায় ফিরে এলেন এই নায়িকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news