নীল বণিক
মমতা বন্দোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। সৃজন রায় গ্রেফতার কাণ্ডে মুকুলের পাশে দাঁড়িয়ে রাহুল সিংহ আরও বলেন মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ প্রতিদিন বিজেপি কর্মীদের রাজনৈতিক চক্রান্তে জেলে ভরছে। সেইরকম অভিসন্ধিতেই সৃজন রায়কে গ্রেফতার করে মুকুলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে আত্মীয় দুর্নীতিতে যুক্ত হলে তার দায় কখনই মুকুলের নয় বলে জানান রাহুল সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news