Breaking News
Home / TRENDING / এমার্জেন্সিতে আয়ুর্বেদিক চিকিৎসক, মৃত্যু হৃদরোগে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের, উত্তেজনা

এমার্জেন্সিতে আয়ুর্বেদিক চিকিৎসক, মৃত্যু হৃদরোগে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের, উত্তেজনা

প্রসেনজিত ধর

হিন্দমোটরের বেসরকারী নার্সিং হোমে তৃণমূল কাউন্সিলরের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ । জানা গিয়েছে শনিবার রাতে বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তৃণমূল কাউন্সিলর দিলীপ সরকার। অভিযোগ, এমার্জেন্সি বিভাগে তাঁকে দেখেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। এরপর রবিবার ভোরে দিলীপ সরকারের মৃত্যু হয় । চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ওই আয়ুর্বেদিক চিকিৎসক গণেশ চৌধুরীকে মারধর করেন রোগীর আত্মীয়েরা। এরপর, ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় বাড়িতে রোগীর মৃত্যু হয়েছে বলে লেখা হয়। ফলে নতুন করে উত্তেজনা ছড়ায়। উত্তরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়ুর্বেদিক চিকিৎসক কীভাবে এমার্জেন্সিতে ভর্তি রোগীর চিকিৎসা করে তাই নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়েরা। এদিকে, অভিযুক্ত আয়ুর্বেদিক চিকিৎসক গণেশ চৌধুরীর দাবী তিনি আয়ুর্বেদিক চিকিৎসক হলেও তার এমার্জেন্সি রোগী দেখার জন্য ইএমএস করা আছে পুণা থেকে। তাই রোগী দেখতে অসুবিধা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *