Breaking News
Home / TRENDING / সার দুর্নীতিতে অভিযুক্ত অশোক গহলৌতের ভাই, দেশের ১২টি জায়গায় তল্লাশি চালাল ইডি

সার দুর্নীতিতে অভিযুক্ত অশোক গহলৌতের ভাই, দেশের ১২টি জায়গায় তল্লাশি চালাল ইডি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ED) ভয় দেখিয়ে রাজস্থানের সরকার ফেলতে চাইছে বিজেপি দাবি করল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, রাসায়নিক সার  দুর্নীতির অভিযোগ এনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও তাঁর ভাই আগ্রাসীন গহলৌতের দেশ জুড়ে থাকা ১২টি অফিসে হানা দেয় ইডি আধিকারিকরা।  এদিন দিল্লি, রাজস্থান, গুজরাত এবং পশ্চিমবঙ্গ সহ আধিকারিকরা অভিযান চালায় বলে জানা গিয়েছে।

বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, “দিল্লির সিংহাসনে কিছু মানুষ বসে আছে। যারা যেকোনও সরকার ফেলে দেওয়ার চিন্তা করে। কিন্তু অশোক গহলৌত সরকারকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়ে ভয় দেখানো যাবে না। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রেড রাজ’কে ভয় পায় না।”

এদিন ইডি রাজস্থানের ৬টি, পশ্চিমবঙ্গের ২টি, দিল্লির ১টি ও গুজরাতের কিছু জায়গায় অভিযান চালায়। ইডি সূত্রে খবর, অশোক গহলৌতের ভাইয়ের কোম্পানি মিউরেট অফ পটাশ সার রপ্তানি করেছে। অথচ এই সার রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এই সার আমদানি করে ইন্ডিয়ান পটাশ লিমিটেড। ভর্তুকির মাধ্যমে তারাই চাষীদের কাছে পৌঁছে দেয়। কিন্তু অশোক গহলৌতের ভাইয়ের একটি সংস্থা ইন্ডিয়ান পটাশ লিমিটেডের ডিলার। ফলে চাষীদেরকে কম দামে না দিয়ে এই সার মোটা টাকার বিনিময়ে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের রপ্তানি করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *