ওয়েব ডেস্ক
বেশ কয়েকদিন শান্ত থাকার পর রবিবার ফের উত্তপ্ত সবরীমালা মন্দির। আজ ভোরে ৫০ বছরের কম বয়সী একদল মহিলা সবরীমালায় ঢোকার চেষ্টা করলে তাদের আটকে দেয় বিক্ষোভকারীরা। মন্দিরে যেতে চাওয়া মহিলাদের সঙ্গে পুলিশি নিরাপত্তা থাকলেও পাম্বা ক্যাম্পে পৌঁছতেই তাঁদের ঘিরে নেয় বিক্ষোভকারীরা। বিপদ বুঝে পুলিশ অফিসাররাও মহিলাদের ফিরে যেতে অনুরোধ করেন। কিন্তু ওই মহিলারা তা মানতে রাজি হননি। মানীতি সংগঠন থেকে সবরীমালা দর্শনে আসা জনা ৪০ মহিলা জানিয়েছেন, কেরল পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস পেয়েই তাঁরা এসেছেন। এদিকে, সবরীমালা চত্ত্বরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারিরা কী করে সেখানে প্রবেশ করল সে নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, কয়েকমাস আগেই শতাধিক বছরের পরম্পরা ভেঙে সবরীমালায় সব বয়সের মহিলার প্রবেশ করার অনুমতি দেয় শীর্ষ আদালত। এরপরই শুরু হয় অশান্তি। বিক্ষোভকারিদের গণ্ডগোলে এখনও পর্যন্ত সবরীমালায় কোনও মহিলা প্রবেশ করতে পারেননি। সুপ্রিম কোর্ট এই রায় পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারি মাসে সেই মামলার শুনানি শুরু হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news