ওয়েব ডেস্ক
পুজোর মুখে উর্ধ্বমুখী পেট্রল ও ডিজেলের দাম । ষষ্ঠীতে কলকাতায় পেট্রলের দাম একই থাকলেও ডিজেলের দাম বেড়েছে ৮ পয়সা। আজ ডিজেলের দাম লিটার প্রতি ৭৭.৩১ টাকা। মুম্বই অবং চেন্নাইতে ডিজেলের দাম বেড়েছে ৯ পয়সা করে। গত দেড় মাস ধরে উর্ধ্বমুখী তেলের দাম। মধ্যবিত্তের পকেটে চাপ কমাতে কয়েকদিন আগেই দেশজুড়ে ২ টাকা করে পেট্রলের দাম কমায় কেন্দ্রীয় সরকার। তারপরও এখন মুম্বইয়ে পেট্রল ৯০ ছুঁই ছুঁই। কলকাতায় পেট্রলের দাম ৮৪টাকা পেরিয়েছে। পুজোর মুখে ফের তেলের দাম বাড়ায় কপালে ভাঁজ মধ্যবিত্তের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news