Breaking News
Home / TRENDING / শিশু পাচারের সন্দেহে গ্রেফতার মহিলা

শিশু পাচারের সন্দেহে গ্রেফতার মহিলা

নিজস্ব সংবাদদাতা

সোমবার রাত ৯ টা ১-এর আপ কৃষ্ণনগর লোকালে এক শিশুর অনবরত কান্নায় টনক নড়ে যাত্রীদের। ময়লা চাদর জড়িয়ে বসে থাকা মহিলার কোলের শিশুটি ‌অনবরত কেঁদে চলেছে। সন্দেহ হয় যাত্রীদের। শিশুপাচারকারী নয় তো। ট্রেনে উপস্থিত জিআরপি-কে সন্দেহের কথা জানান তাঁরা। দমদম স্টেশনে ট্রেন ঢুকতেই সন্দেহজনক ওই মহিলাকে আটক করে জিআরপি। জিজ্ঞাসাবাদ করায় মহিলা অসংলগ্ন কথা বলছে। শিশুটির আসল পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
মাসকয়েক আগে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি শিশু চুরি যায়। শিশুটিকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। সিসিটিভি আরজিকরের ফুটেজে শিশু চুরির পান্ডা এক মহিলাকে চিহ্নিত করা সত্ত্বেও তাকে ধরতে পারা যায়নি। এরই মাঝে গতকাল সন্দেহজনক ওই মহিলাকে আটক করা হল। লেডিজ় কামরায় থাকা এক যুবতী বলেন, “শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে দেখছিলাম শিশুটি ক্রমাগত কেঁদে চলেছে। ওই মহিলা তার গায়ের ময়লা চাদর দিয়ে শিশুটিকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। জল খাওয়ানোর চেষ্টা চলছে। উলটো দিকে বসা আরেক যাত্রী শিশুর কান্না থামানোর জন্য বুকের দুধ খাওয়ানোর কথা বলেন। কিন্তু, ওই মহিলা শিশুটিকে কোনওভাবেই কারোর কাছে দিতে চায়নি। এতে আমাদের সন্দেহ দৃঢ় হয়।” মহিলা কামরায় উপস্থিত যাত্রীদের অভিযোগ, ওই শিশু কোনওভাবেই ওই মহিলার সন্তান হতে পারে না।
মহিলা কামরায় উপস্থিত জিআরপি কে সন্দেহের কথা জানান ট্রেনযাত্রীরা। ফোন করা হয় কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরেও। লালবাজার থেকে ফোন করে ঘটনার পুরো বিবরণ নেওয়া হয়। এরই মাঝে দমদম স্টেশনের ঢোকে ট্রেনটি। দমদমের জিআরপি ওই শিশু সহ মহিলাকে থানায় নিয়ে যায়। জিআরপি সূত্রে খবর, ঠিকানা জানতে চাওয়ায় ওই মহিলা ব্যারাকপুরের একটি ঠিকানা বলেছে। তবে নিজের নাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বলছে। তার কথাবার্তাও অসংলগ্ন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *