Breaking News
Home / TRENDING / শিলিগুড়িতে নিপার থাবায় আক্রান্ত দুই, একজন নাবালক

শিলিগুড়িতে নিপার থাবায় আক্রান্ত দুই, একজন নাবালক

নিজস্ব সংবাদদাতা

এবার ‘নিপা’র থাবা উত্তরবঙ্গে। নিপা ভাইরাসের সংক্রামণ সন্দেহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি হল দুই রোগী। সূত্রের খবর,
কাজের জন্য কেরলে গিয়েছিলেন আলিপুরদুয়ারের শিবরামপুরের বাসিন্দা নিরঞ্জন বর্মন। গত আট তারিখ জ্বর নিয়ে বাড়ি ফেরেন তিনি। জ্বর না কমায় তার আত্মীয়রা তাকে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন। গত ২৭ মে থেকে তিনি এখানেই চিকিৎসাধীন। নিরঞ্জনের জ্বর ও মাথাব্যাথা না কমায় তাকে আইসোলেশন ওয়ার্ডে সেদিনই স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
একই উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে এক নাবালকও।
অন্যদিকে ‘নিপা’ রোগীর খবর জেনে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল কর্মী ও অন্য রোগীর আত্মীয়দের মধ্যে।
উল্লেখ্য, ২০০১সালের পর ফের নিপা আতঙ্ক ছড়াল শিলিগুড়িতে। সে বছর নিপা মহামারি আকার ধারণ করে। শহরের প্রায় ৬৬জন বাসিন্দা নিপাতে আক্রান্ত হন। ৪৫জনের মৃত্যু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *