নীল বণিক
ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতিয় মানবাধিকার কমিশনের দারস্থ হলেন মুকুল রায়। বৃহস্পতিবার তিনি দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, জঙ্গলমহল জুড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। প্রতিদিন তৃণমূলের ক্যাডারদের হাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি বিজেপি কর্মীদের পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। এমনকি বিজেপি কর্মীরা আদালতে গিয়ে বিচার চাইতে পর্যন্ত পারছেন না। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের একটি তালিকা তুলে দেন মুকুল রায়, কৈলাস আবিজয়বর্গিয়রা। সেই তালিকায় রয়েছে রাজ্যের কোন জেলার কোথায় কতজন নিহত, আহত, ঘরছাড়া ইত্যাদি। বৃহস্পতিবার রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের পাঠানোর আর্জি জানান মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news